ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

সশস্ত্র মহড়া শুরু করল পাকিস্তান সেনাবাহিনী

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৪:৩৮:১৪ অপরাহ্ন
সশস্ত্র মহড়া শুরু করল পাকিস্তান সেনাবাহিনী
নিজস্ব যুদ্ধ কৌশলের পরিপ্রেক্ষিতে, ‘আধুনিক অস্ত্রের দৃষ্টিভঙ্গি সম্বলিত’ সশস্ত্র মহড়া শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (০১ মে) এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।শত্রুর যেকোনো আগ্রাসনের পূর্ণ ও কঠোর জবাব দেয়াই এ যুদ্ধ মহড়ার মূল লক্ষ্য বলে সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।



 
জিও নিউজ বলছে, মহড়ার সময় পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যরা তাদের পেশাদার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে শত্রুর যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার সংকল্প এবং প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারতের সঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ আসিম মালিক। গত তিন বছর ধরে শূন্য পড়ে থাকা ওই পদে নিয়োগ পেলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচলক।


 
পাকিস্তানের সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মালিক আইএসআই প্রধানের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করবেন। আইএসআই প্রধান দেশটির দশম এনএসএ হলেন। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার