ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির যে নিয়ম বাধা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:০৭:২৯ অপরাহ্ন
এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব, আইসিসির যে নিয়ম বাধা
আইপিএলের সর্বশেষ নিলামে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে কোটি টাকায় দলে ভেড়ানো নিয়ে চমক দেখিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই চমকের পেছনে যে যথার্থ কারণ ছিল, তার প্রমাণ দিয়ে চলেছে বিহারের এই কিশোর। ছক্কা মেরে আইপিএল যাত্রা শুরু, অভিষেক ম্যাচেই দারুণ আলো ছড়ালেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ঝলক দেখালেন পুরোপুরি।

মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে রীতিমতো রেকর্ডবুকে ঝড় তুলেছেন বৈভব। ১৪ বছর ৩২ দিন বয়সে শতক হাঁকিয়ে আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির নজির গড়লেন তিনি। ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ ইতোমধ্যেই ভাবতে শুরু করেছেন—ভারতের ভবিষ্যৎ মহাতারকা তিনিই হতে যাচ্ছেন।

তবে এত দারুণ পারফরম্যান্সের পরও ভারতের জাতীয় দলের হয়ে এখনই খেলা সম্ভব নয় বৈভবের। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য অন্তত ১৫ বছর বয়স হতে হয়। ২০২০ সালে চালু হওয়া এই নিয়মের কারণে আগামী বছরের ২৭ মার্চ বয়স ১৫ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।

তবে এই নিয়মে আছে একটুখানি ছাড়। যদি কোনো খেলোয়াড়ের যথেষ্ট অভিজ্ঞতা, মানসিক প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে বিশেষ আবেদন করতে হয়।

তবে ভারতীয় বোর্ড এমন কোনো পদক্ষেপ এখনও নেয়নি। আপাতত বয়সভিত্তিক দলেই থাকছেন বৈভব। জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি এখনো।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড এখনো রয়েছে রোমানিয়ার মারিয়ান ঘেরাসিমের দখলে—১৪ বছর ১৬ দিন বয়সে। আর শচীন টেন্ডুলকার ভারতের হয়ে প্রথম টেস্ট খেলেছিলেন ১৬ বছর ২০৫ দিন বয়সে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা