ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সরকারের ভুল নীতির কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে: রিজভী

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৫:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৫:১৫:৩৪ অপরাহ্ন
সরকারের ভুল নীতির কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে: রিজভী
সরকারের ভুল নীতির কারণে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (৩০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।



রিজভী বলেন, ফ্যাসিস্টদের সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে শ্রমিকদের কর্মসংস্থান থেকে বঞ্চিত করে বেকার করে দেয়া হয়েছে।  এটা সরকারের ভুল নীতি। বন্ধ না করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানগুলো চালু রাখার দরকার ছিল সরকারের। কেননা, হাজার হাজার শিক্ষিত কর্মী বেকার হয়ে পড়েছে।




তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ভার্চুয়ালি অংশ নেবেন।রিজভী দাবি করেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৩০ জন রিকশা শ্রমিকসহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হন। যদিও অনেকে শ্রমিকশ্রেণির আত্মত্যাগ স্বীকার করতে চান না।




বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। গ্যাস-বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। তারা স্ত্রী-সন্তানসহ অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে