ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ভুট্টার আড়ালে গাঁজা চাষ, আটক ২

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ১০:০৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ১০:০৬:৪০ পূর্বাহ্ন
ভুট্টার আড়ালে গাঁজা চাষ, আটক ২
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামে ভুট্টা চাষের আড়ালে গাঁজা চাষ করছিল দুই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৪টি গাঁজার গাছসহ তাদের আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১ মে) রাতে এই অভিযানে আটক হন গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩২) এবং সবুজ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৯)।



 
ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফুলহরি গ্রামের একটি ভুট্টা খেতে অভিযান চালানো হয়। সেখানে বসতঘরের পাশে ভুট্টার খেতের মধ্যে গাঁজার গাছ রোপণ করা হয়েছিল। অভিযানে ১৪টি গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।




 
তিনি আরও জানান, আটকরা মাদক ব্যবসার উদ্দেশ্যে গাঁজা চাষ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ মে) তাদের আদালতে সোপর্দ করা হবে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু