ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতীয় গান বন্ধ করে কড়া জবাব পাকিস্তানের

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০২:৫৪:১২ অপরাহ্ন
ভারতীয় গান বন্ধ করে কড়া জবাব পাকিস্তানের

কাশ্মিরের পেহেলগাঁওকাণ্ডের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক সংঘর্ষ। চলছে দুই দেশের একের পর এক পালটাপালটি নিষেধাজ্ঞা আরোপ। এর ছোঁয়া লেগেছে শোবিজ অঙ্গনও। বিশেষ করে পাকিস্তানি তারকাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এবার কড়া জবাব দিল পাকিস্তান। তাদের এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হলো সকল ভারতীয় গান। 





সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সমস্ত গান।দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে আরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান। কিন্তু এবার সেই সুর থেমে গেল সেদেশের বেতার জগতে।পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘জাতীয় সংহতির প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রজ্ঞাপনে লেখা হয়েছে, ‘পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন যে পদক্ষেপ নিয়েছে, তা সারা দেশের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের বার্তা দেয়। কঠিন সময়ে জাতীয় একতা, শান্তি ও দেশাত্মবোধের পক্ষে দাঁড়ানোর এই চেষ্টাকে আমরা সম্মান জানাই।’




 

এই পদক্ষেপকে কুটনৈতিক চাল হিসেবেই দেখছেন অনেকেই। কারণ ভারত ইতোমধ্যেই পাকিস্তানের ১৬টি গণমাধ্যম ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ চ্যানেলগুলির মধ্যে রয়েছে সামা টিভি, অ্যরি নিউজ, ডন নিউজ এবং জিও নিউজ-এর মতো জনপ্রিয় গণমাধ্যম। এদিকে ভারতীয় ব্যবহারকারীদের কাছে আর দৃশ্যমান নয় মাহিরা খান, হানিয়া আমির, আলি জাফরের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও। ভারত সরকারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা