ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আওয়ামী লীগ নিষিদ্ধই সবচেয়ে বড় সংস্কার: হাসনাত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:২৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:২৮:৪১ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধই সবচেয়ে বড় সংস্কার: হাসনাত
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে—এ বিষয়ে কোনো ‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখেন তিনি।
সেখানে স্পষ্টভাবে বলেন, “আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে। যারা আবরার ফাহাদ বা শহীদ আলিফের রক্ত মাড়িয়ে ক্ষমতায় থাকে, তাদের এই দেশে ঠাঁই নেই।”

হাসনাত আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে বলেন, “এরা কোনো রাজনৈতিক দল নয়। একাত্তর পরবর্তী সময় শেখ মুজিব বাকশালের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছেন। তাদের লুটপাটের কারণেই চুয়াত্তরের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়।”

এসময় শেখ হাসিনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

নারী সংস্কার ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করেন এনসিপির এই নেতা।
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অপ্রয়োজনীয় সংস্কার পাশ কাটিয়ে এমন সংস্কার করুন, যাতে নারীর সম্মান ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকে।”

উল্লেখ্য, নারী অধিকার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা চত্বর ট্র্যাজেডিসহ আওয়ামী আমলে সংঘটিত সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে শনিবার হেফাজতে ইসলাম মহাসমাবেশের আয়োজন করে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা