ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের কাছে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৩০:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের কাছে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সন্নিকটে পর্যটকবাহী একটি বাস ও একটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। খবর বিবিসির।বৃহস্পতিবার (১ মে) আইডাহোর পূর্বাঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে ১৪ জন যাত্রীসহ একটি ট্যুর বাস এবং একটি চেভি পিকআপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর দুটি যানবাহনেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইডাহো রাজ্য পুলিশ।পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন ও ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আঘাত গুরুতর হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় বা জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি।




এই ঘটনার পর মহাসড়কটির ওই অংশ সাত ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়, যা ইয়েলোস্টোন পার্কের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই পার্কে পর্যটনের মৌসুম চলায় সড়কটি ছিল অত্যন্ত ব্যস্ত।দুর্ঘটনার একটি ছবি তুলেছেন স্থানীয় বাসিন্দা রজার মেরিল, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, 'আমি বাড়ি ফিরছিলাম তখন দেখি দুইটি গাড়ি জ্বলছে এবং পথচারীরা আহতদের সহায়তা করার চেষ্টা করছেন।'মেরিল বলেন, ওই সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এটি পার্কে যাওয়ার প্রধান রুট হওয়ায় দিনে প্রচুর গাড়ি চলাচল করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মারাত্মক গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ সংঘর্ষ ঘটেছে।নিহতদের পরিচয় পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ার পর স্থানীয় করোনা অফিসের মাধ্যমে প্রকাশ করা হবে।






উল্লেখ্য, ইয়েলোস্টোন পার্ক আইডাহো, ওয়াইওমিং ও মন্টানা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এবং প্রতি বছর গড়ে ৪০ লাখ পর্যটক সেখানে ভ্রমণ করেন, যাদের বেশিরভাগই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে যান।এই দুর্ঘটনা পার্কে ভ্রমণরত পর্যটকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং স্থানীয় প্রশাসন যাতায়াত নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।এই ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে বাড়তি সতর্কতা ও মনিটরিং প্রয়োজন বলে মত দিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার