ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান
ভারতের সঙ্গে সীমান্তে চরম উত্তেজনার মধ্যে পাকিস্তান সফলভাবে "আবদালি" ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। শনিবার (৩ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ৪৫০ কিলোমিটার পাল্লার এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং অস্ত্রটির নেভিগেশন ও উচ্চ গতিশীলতা মূল্যায়ন করা। খবর ডনের।

এই উৎক্ষেপণ ছিল "এক্স ইন্ডাস" নামের বৃহৎ সামরিক মহড়ার অংশ। এতে উপস্থিত ছিলেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের (AFSC) প্রধান, কৌশলগত পরিকল্পনা বিভাগের শীর্ষ কর্মকর্তারা, এবং বিভিন্ন কৌশলগত প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অংশ নেওয়া সেনা ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, এমন সক্ষমতা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৌশলগত বাহিনীর ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

উল্লেখ্য, এর আগে (২ মে) ভারত উত্তর প্রদেশে রাফাল, মিরাজ-২০০০, মিগ-২৯সহ একাধিক যুদ্ধবিমান দিয়ে জরুরি অবতরণের মহড়া চালায়। ওই মহড়ায় অংশ নেয় ভারতের সবচেয়ে আধুনিক সি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমানও।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। ভারত এই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে গোলাগুলি, সীমান্তে সেনা মোতায়েন এবং কূটনৈতিক টানাপড়েন বাড়তে থাকে।

বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দিয়েছে ‘অপারেশনাল ফ্রিডম’। ২৫ এপ্রিল থেকে নিয়ন্ত্রণ রেখাজুড়ে চলছে গোলাগুলি ও পাল্টা গোলাবর্ষণ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল