ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

আইপিএল: প্লে-অফ সম্ভাবনায় যেসব দল

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৩:৫৬:২৭ অপরাহ্ন
আইপিএল: প্লে-অফ সম্ভাবনায় যেসব দল
৭৪ ম্যাচের আইপিএলের ১৮তম আসর শুরু হয়েছে ২২ মার্চ, শেষ হবে ২৫ মে। ১০ দলের এই লড়াইয়ে প্রত্যেককে খেলতে হবে ১৪টি করে ম্যাচ। অধিকাংশ দল ইতোমধ্যেই খেলেছে ১০টি করে ম্যাচ। তাই এবার শুরু হয়েছে শেষ চারে ওঠার হিসাব-নিকাশ।

টেবিলের ওপরের দিকে মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু আর পাঞ্জাব। টানা ছয় ম্যাচ জিতে মুম্বাই উঠে গেছে নেট রান রেটে সবার ওপরে। ৩ ম্যাচ হাতে রেখে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট—আর একটা জয়ই যথেষ্ট প্লে-অফে পা রাখার জন্য।

গুজরাটেরও সমান পয়েন্ট, তবে হাতে আছে আরও ৪ ম্যাচ। শুভমান গিলের দল চাইলে খুব সহজেই শেষ চারে জায়গা করে নিতে পারে।

পিছিয়ে নেই কোহলির বেঙ্গালুরু। পয়েন্ট ও নেট রান রেটের হিসেবে গুজরাটের সঙ্গে সমানে সমান টক্কর দিচ্ছে তারা। তাই শেষ চারে ওঠার দৌড়ে মুম্বাই-গুজরাটের সাথেই নাম লেখাতে পারে আরসিবি।

এরপরেই পাঞ্জাব। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোয় জয় দরকার তাদেরও।

টেবিলের মাঝখানে দিল্লি, লাখনৌ আর কলকাতা। দিল্লির ১২ পয়েন্ট, লাখনৌয়ের ১০। শেষ চার ম্যাচের প্রতিটিই জিততে হবে তাদের। একই সমীকরণ কলকাতার জন্যও, যাদের পয়েন্ট ৯। একটি ম্যাচ হারলেই ছিটকে যাবে তারা।

তবে রাজস্থান আর চেন্নাইয়ের জন্য টুর্নামেন্ট ইতোমধ্যেই শেষ। হায়দরাবাদ এখনও টিকে আছে কাগজে-কলমে, তবে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শেষ চার ম্যাচে বড় ব্যবধানে জয় চাই, সঙ্গে চাই অন্য দলের ফলাফলও নিজের পক্ষে যাওয়া।

শেষ চারে কারা থাকবে, সেটা নির্ধারণ হয়ে যাবে আগামী এক-দুই ম্যাচেই। কেউ এক পা বাড়াচ্ছে প্লে-অফে, কেউ অপেক্ষায় বিদায়ের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন