ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প দেশে আরও কমলো স্বর্ণের দাম বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত ২ হাজার টাকা ছাড়ালো ১২ কেজির সিলিন্ডার লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩ কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ফের আটক ২৫৪ সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদর ৩৪ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৫:৩৯:১৫ অপরাহ্ন
তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদর ৩৪ বছরের কারাদণ্ড
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২ মে) এই রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৬৯ বছর বয়সী লারাইদ তিউনিসিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল এননাহদার নেতা ছিলেন। ২০১১ সালের আরব বসন্ত পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সময়ের জন্য (২০১৩-১৪) দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি প্রেসিডেন্ট কাইস সাইদের একজন কড়া সমালোচক হিসেবেই পরিচিত।

তার আইনজীবী ওসামা বুথেলজা জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি একটি সন্ত্রাসী সংগঠন গঠনের পাশাপাশি তিউনিসিয়ানদের ইরাক ও সিরিয়ায় জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগ দিতে সহায়তা করেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে লারাইদ এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

উল্লেখযোগ্য, জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার তিউনিসিয়ান ইসলামিক স্টেটসহ বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যুদ্ধ করেছে।

কমেন্ট বক্স
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র