ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৫০

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৭:০৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৭:০৬:২৩ অপরাহ্ন
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত ৫০
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ মে) গভীর রাতে চালানো এই হামলার তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, রাশিয়ার চালানো ধারাবাহিক হামলায় শহরের চারটি জেলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো ও বেশ কয়েকটি যানবাহন। আহতদের মধ্যে রয়েছে ১১ বছর বয়সী একটি মেয়েও।

এর আগে, একই রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ হামলায় আহত হয় আরও ২০ জন। এই ধারাবাহিক হামলা ঘটলো এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে খনিজ সম্পদ উত্তোলন সংক্রান্ত কিয়েভ-ওয়াশিংটনের মধ্যে সদ্য স্বাক্ষরিত একটি চুক্তিকে কেন্দ্র করেই রাশিয়ার হামলার মাত্রা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম