ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

একের পর এক ঘুষিতে ভারতীয় প্রতিপক্ষকে হারাল পাকিস্তানি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৭:৩২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৭:৩২:০১ অপরাহ্ন
একের পর এক ঘুষিতে ভারতীয় প্রতিপক্ষকে হারাল পাকিস্তানি
থাইল্যান্ডে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় পাকিস্তানি বক্সাররা চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মিডলওয়েট বক্সার শাহীর আফ্রিদি ভারতের ত্রিজোৎ সিং বাওয়াকে পরাজিত করেছেন।

ম্যাচের চতুর্থ রাউন্ডে রেফারি ম্যাচ থামিয়ে আফ্রিদিকে বিজয়ী ঘোষণা করেন, কারণ বাওয়া আত্মরক্ষার সক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। শুরু থেকেই আফ্রিদি আক্রমণাত্মক মেজাজে ছিলেন এবং ধারাবাহিক ঘুষিতে প্রতিপক্ষকে দিশেহারা করে ফেলেন।

এই জয়ে আফ্রিদির পেশাদার ক্যারিয়ারে ১৮টি লড়াইয়ে ১৬তম জয় অর্জিত হলো। তার রয়েছে মাত্র একটি পরাজয় ও একটি ড্র। ২৭ বছর বয়সী আফ্রিদি ‘মারখোর’ নামে পরিচিত এবং তিনি সিন্ধু পুলিশের র‍্যাপিড রেসপন্স ফোর্সে কর্মরত।

এছাড়া, নারী বিভাগে আলিয়া সুমরো থাই প্রতিপক্ষকে প্রথম রাউন্ডেই নকআউট করে সাড়া ফেলেছেন। তার এই জয় পাকিস্তানি নারী বক্সারদের আত্মবিশ্বাস ও অবস্থান আরও দৃঢ় করেছে।

এই দুটি জয় আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে পাকিস্তানের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী