ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মঙ্গলবার সকালে যখন-যে রুটে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১০:৫৮:২০ পূর্বাহ্ন
মঙ্গলবার সকালে যখন-যে রুটে ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া
সোমবার দেশে ফেরার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
সোমবার (৫ মে) অ্যম্বুলেন্সটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে। এরপর, দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে।দোহায় যাত্রাবিরতি শেষে সেখান থেকে রাত ২টা ৩০ মিনিটে রওনা হয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল কাল সাড়ে ১০টায়।




শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।এর আগে, দলের পক্ষ থেকে বলা হয়েছিল, বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে লন্ডন-সিলেট হয়ে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। সঙ্গে ফিরবেন দুই পুত্রবধু ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান-ও।



উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে দলটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী