ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি দ্রুত করার আবেদন জামায়াতের

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:১৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:১৯:১৭ অপরাহ্ন
নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি দ্রুত করার আবেদন জামায়াতের
জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারের আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করা হয়েছে। 

রোববার (৪ মে) সকালে আপিল বিভাগে দলটির পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এই আবেদন জানান। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির জন্য আগামী মঙ্গলবার (৬ মে) অথবা বুধবার (৭ মে) দিন নির্ধারণের নির্দেশ দেন।

ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ আদালতকে জানান, মামলাটির আপিল শুনানি একপর্যায়ে শুরু হলেও তা হঠাৎ করেই স্থগিত হয়ে যায়। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন ইস্যুটি দ্রুত নিষ্পত্তির প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ৩ ডিসেম্বর এই আপিলের প্রথম দিন শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত আপিলটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন, যা দলটির পক্ষে আইনগত লড়াইয়ের দ্বার খুলে দেয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের