ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রতি যেসব নির্দেশনা বিএনপির

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:২৪:২৩ অপরাহ্ন
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রতি যেসব নির্দেশনা বিএনপির
চিকিৎসা শেষে আগামী ৬ মে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাকে বহন করে আনবে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ উপলক্ষ্যে নেত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যর্থনা কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের জন্য নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা দাঁড়াবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, ছাত্রদল- লা মেরিডিয়ান থেকে খিলখেত এলাকা, যুবদল- খিলখেত থেকে রেডিসন হোটেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দাঁড়াবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল- আর্মি স্টেডিয়াম থেকে কবরস্থান, কৃষক দল- বনানী কবরস্থান থেকে কাকলী মোড়, শ্রমিক দল- কাকলী মোড় থেকে শেরাটন হোটেল।

এ ছাড়াও, ওলামা দল,তাতী দল, জাসাস, মৎস্যজীবী দল- শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল ও সকল পেশাজীবী সংগঠন- বনানী কাঁচাবাজার থেকে গুলশান ২, মহিলা দল ও বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ- গুলশান ২ গোলচত্ত্বর থেকে গুলশান এভিনিউ পর্যন্ত এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতাকরমীদের সুবিধামতো জায়গায় থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেয়ারপার্সনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। জাতীয় ও দলীয় পতাকা নিয়ে রাস্তার এক পাশে অবস্থান করতে হবে এবং গাড়ির সঙ্গে মোটরসাইকেল বা হেঁটে চলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা