ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মাঝ আকাশে ইঞ্জিন বিকল, বিমানের জরুরি অবতরণ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০২:৫৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০২:৫৭:৩৩ অপরাহ্ন
মাঝ আকাশে ইঞ্জিন বিকল, বিমানের জরুরি অবতরণ
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিডনি থেকে ব্রিসবেনগামী কান্টাস এয়ারওয়েজের একটি বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিমানটি কিছুক্ষণ আকাশে ঘোরার পর সিডনি বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেঅস্ট্রেলিয়ার গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, উড্ডয়নের পরপরই যাত্রীরা বিমানের দুটি ইঞ্জিনের একটি থেকে বিকট শব্দ শুনতে পান।প্রতিবেদনে বলা হয়েছে, কান্টাসের কিউএফ৫২০ ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) দুপুরের ১২টা ৩৫ মিনিটে সিডনি থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই একটি বিকট শব্দ শোনা যায়।
 
অস্ট্রেলিয়ার জাতীয় সংবাদমাধ্যম এবিসির সাংবাদিক মার্ক উইলাসি ওই বিমানটিতে ছিলেন। তিনি জানান, শব্দের পর বিমানে ‘তীব্র ঝাঁকুনি’ অনুভূত হয়েছিল। প্রথমে মনে হলো বিমানের এক ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে এবং যেন সেটি আকাশে উড়তে পারছে না।’সিডনি বিমানবন্দর কর্তপক্ষ জানিয়েছে, বিমানটি সিডনির আকাশে ঘোরার সময় সিডনি বিমানবন্দরের মূল রানওয়ের পাশে একটি ঘাসে আগুন ধরে যায়, পরে দমকল কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই পরিস্থিতিতে মূল রানওয়ে চালু থাকলেও কিছু ফ্লাইট বিলম্ব হয়েছে।
 
কান্টাস জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় ইঞ্জিনটি কন্টেইন্ড ফেইলিওর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্থ ইঞ্জিনের ভেতরের ক্ষতিগ্রস্ত অংশগুলো সুরক্ষিত আবরণে আবদ্ধ ছিল।কান্টাস এয়ারওয়েজের চিফ পাইলট ক্যাপ্টেন রিচার্ড টোবিয়ানো বলেন, ‘আমরা বুঝতে পারছি এই অভিজ্ঞতা যাত্রীদের জন্য কষ্টকর ছিল, তাই  শুক্রবার বিকেলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প