ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৫:০০:৫৬ অপরাহ্ন
বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ারেন বাফেট ২০২৫ সালের শেষ নাগাদ তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি নিউজের।

সিইও পদ ছাড়লেও বাফেট জানান, তিনি কোম্পানির একটিও শেয়ার বিক্রি করবেন না এবং কোম্পানির ভবিষ্যতের নেতৃত্বে তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, “আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক। সে দারুণ কিছু করে দেখাবে, সেই অপেক্ষায় থাকবো।”

বর্তমানে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেগ অ্যাবেল। ২০২১ সালেই তাকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছিল। শেয়ারহোল্ডার সভায় বাফেট আরও জানান, তার এই সিদ্ধান্তের কথা আগে থেকেই কেবল তার সন্তানরাই জানতেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালে বার্কশায়ারের সঙ্গে যুক্ত হন ওয়ারেন বাফেট এবং ১৯৭০ সাল থেকে তিনি কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘমেয়াদী নেতৃত্বে বার্কশায়ার হ্যাথাওয়ে হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগ কোম্পানি।

বিশ্লেষকরা বলছেন, বাফেটের অবসর বিনিয়োগ জগতে একটি যুগের অবসান ঘটাবে, তবে গ্রেগ অ্যাবেলের অভিজ্ঞতা ও নেতৃত্বে কোম্পানি শক্ত অবস্থান বজায় রাখতে পারবে বলে আশাবাদী সবাই।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার