ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেলো

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৪:০৯:২৪ অপরাহ্ন
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেলো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। অন্যদিকে, তারেক রহমানের কন্যা জায়মা রহমান যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এসব ঘটনার পর তিনি আশাবাদ জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর বেশি দূরে নয়—তারেক রহমান মাঠে এসে নেতৃত্ব দেবেন।”

মঙ্গলবার (৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ আরও বলেন, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্য থেকে শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছেন। “তিনি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরে নেতৃত্ব নেবেন”—এমনই ইঙ্গিত দেন তিনি।

ডা. জুবাইদা রহমান প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গেই দেশে ফিরেছেন তিনি। এতদিন তাঁর দেশে আসার সুযোগ হয়নি। সময়ই বলে দেবে তিনি কতদিন থাকবেন। তবে স্বামী ও মেয়েকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ শেষে খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, “তিনি এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।”

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি মহলের সহযোগিতার কথা স্বীকার করে কৃতজ্ঞতা জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা