ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মিথ্যা অভিযোগে বাদ দেয়া হয়েছে বলে দাবি অব্যাহতি পাওয়া এসআইদের

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৬:০৬:০২ অপরাহ্ন
মিথ্যা অভিযোগে বাদ দেয়া হয়েছে বলে দাবি অব্যাহতি পাওয়া এসআইদের
বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের ৩২১ জন সদস্যকে শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ কর্মকর্তারা। তারা জানান, ১১৩ বছরের ইতিহাসে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এমন ঘটনা এই প্রথম।

মঙ্গলবার (৬ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

ভুক্তভোগীরা জানান, “আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে ট্রেনিংয়ে যোগ দিয়েছিলাম। এক বছর মেয়াদি প্রশিক্ষণ প্রায় শেষ করে ফেলেছি। অথচ চার ধাপে আমাদেরকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তারা আরও বলেন, “সত্য উদঘাটনের জন্য আমরা সিসিটিভি ফুটেজ যাচাইয়ের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করা হয়নি। এখন আমরা পরিবার ও সমাজে অপমানিত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেওয়া হোক।”

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তাদের মধ্যে ৩২১ জনকে চার ধাপে অব্যাহতি দেওয়া হয়। পুলিশ কর্তৃপক্ষ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেলেও, তা নিয়ে এখন বিতর্ক দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “আমরা পরিবারে হাল ধরার স্বপ্ন নিয়ে এসেছিলাম। এখন সেই পরিবারেই আমরা বোঝা হয়ে গেছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত