ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জোবাইদা-শামিলার হাত ধরে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৬:১৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৬:১৭:৫৩ অপরাহ্ন
জোবাইদা-শামিলার হাত ধরে হেঁটে ফিরোজায় যান খালেদা জিয়া
রাজধানীর গুলশানের ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছায়। গাড়ি থেকে নেমে পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানের সহায়তায় অল্প কিছুদূর হেঁটে বাসার ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর আবার হুইলচেয়ারে বসেন।

বিএনপির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়— গাড়ি থেমে গেলে তার দুই পুত্রবধূ ও গৃহকর্মী ফাতেমা তাকে ধরে নামান। নেতাকর্মীরা তাকে সালাম দিলে খালেদা জিয়া হাত তুলে জবাব দেন।

বাসার ভেতর থেকেই কথা বলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম অনেক ভালো আছেন। চিকিৎসকদের চেষ্টার পাশাপাশি দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরেছেন।”

বাসার ভেতর ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলটও। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না— তিনি পুরো জাতির সম্পদ। গণতন্ত্রের জন্য যিনি নিজের জীবন বাজি রেখেছেন, আজ তিনি ফিরে এসেছেন, এটা আমাদের সবার জন্য আনন্দের।”

এর আগে বিমানবন্দর থেকে ফিরোজায় আসার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লাখো নেতাকর্মী। হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা