ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার, তবে বছরের পর বছর নয়: জামায়াত আমির

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৩:৩২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৩:৩২:০৩ অপরাহ্ন
নির্বাচনের জন্য যৌক্তিক সময় দরকার, তবে বছরের পর বছর নয়: জামায়াত আমির
নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলামী। এ ব্যাপারে জামায়াত-বিএনপি ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দ্রুত কালো টাকা আর অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।
দীর্ঘদিন পর উত্তরের জেলা নীলফামারিতে জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকাল ৯টায় পৌরসভা মাঠে সমাবেশ শুরুর কথা থাকলেও, ভোর থেকেই মাঠে ভিড় করেন কর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াতে ইসলাম।

তিনি বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগের থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

এদিকে ঢাকায় মহানগর দক্ষিণে জামায়াতের শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে অংশ নেন কয়েকশ নেতাকর্মী। সেখানে আগামী নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহারের শঙ্কা জানিয়ে পরিবেশ তৈরির জন্য এসব উদ্ধারের দাবি জানান জামায়াত নেতা  মাওলানা রফিকুল ইসলাম।এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে অকার্যকর করতে চক্রান্ত করছে। তাদের অপসারণের দাবি করেন তারা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ

হৃদ্‌রোগে মারা গেলেন বিসিবি কোচ