ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত ফেরত রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিলেন মরিয়ম নওয়াজ

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১২:১৮:০৫ অপরাহ্ন
ভারত ফেরত রোগীদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিলেন মরিয়ম নওয়াজ
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এখন তুঙ্গে। প্রতিবেশী দুই দেশের বৈরি সম্পর্ক দীর্ঘদিন ধরে চললেও সম্প্রতি পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে তা এখন চরম উত্তেজনায় রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে উভয় দেশেই প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পৃথক পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতে অবস্থানরত সব পাকিস্তানিদের দেশে ফেরার নির্দেশ দেয় ভারত সরকার।





ভারতের এমন নির্দেশনায় বিপাকে পড়ে অনেক পাকিস্তানি চিকিৎসাপ্রত্যাশী নাগরিক। চিকিৎসাসেবার জন্য ভারতে পাড়ি জমিয়ে ছিলেন অনেক পাকিস্তানি। কিন্তু চিকিৎসা নেয়ার বা পাওয়ার আগেই যাদের নিজ দেশ পাকিস্তানে ফেরত আসতে হয়েছে। এবার তাদের সুখবর জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।




মঙ্গলবার (৬ মে) বোল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নির্দেশ দিয়েছেন, যেসব পাকিস্তানি রোগী চিকিৎসা সম্পন্ন না করেই ভারত থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হোক।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার জন্য কয়েকজন পাকিস্তানি রোগী তাদের মেডিকেল ভিসা সংক্ষিপ্ত করে গুরুতর অবস্থায় বাড়ি ফিরেছেন। এ অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মরিয়ম নওয়াজ নির্দেশ দিয়েছেন, পাঞ্জাবে এ ধরনের সব রোগীর, বিশেষ করে যাদের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন বা গুরুতর সমস্যা রয়েছে, তাদের সরকারি খরচে চিকিৎসা করানো হোক।




এ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে ফেরত আসা আমাদের নাগরিককে চিকিৎসার মধ্যপথে ছেড়ে দেব না। তাদের এই কঠিন সময় সহায়তা করার জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোরও দেন মরিয়ম নওয়াজ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা