ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

১২০ কিমি বেগে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘দানা’

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১০:৫০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১০:৫০:১৫ পূর্বাহ্ন
১২০ কিমি বেগে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘দানা’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ বর্তমানে ভারতের ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং ২৫ অক্টোবর, শুক্রবার সকালে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। এর ফলে অঞ্চলটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। 


ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝা জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বিপদজনক অঞ্চলে বসবাসরত প্রায় ৩০ শতাংশ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চিহ্নিত বিপজ্জনক অঞ্চলের বাকি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকালেও অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার ভোরে ওড়িশার ভিতরকানিকা ন্যাশনাল পার্ক এবং ধামরা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে। তবে এ প্রক্রিয়া বৃহস্পতিবার রাত থেকেই শুরু হবে। বাতাসের গতিবেগ এবং ভারী বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে ২ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে