ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

শেখ হাসিনাকে ৮ মে তলব করেছে দুদক

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৪৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৪৫:২৩ অপরাহ্ন
শেখ হাসিনাকে ৮ মে তলব করেছে দুদক
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে। এতে শেখ হাসিনাকে নির্ধারিত দিনে দুদকে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে থেকেই গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে সাড়া না দিলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাতে পারেন।

জানা গেছে, ক্ষমতায় থাকাকালে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে।

এর আগে, জানুয়ারিতে আন্তর্জাতিক তিনটি বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম