ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৩:২২ অপরাহ্ন
পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান
ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে ‘সংশ্লিষ্ট প্রতিক্রিয়া’ জানাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বুধবার (৭ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভারতের হামলার তীব্র নিন্দা জানানো হয় বলে জানিয়েছে ডন।

বৈঠক শেষে এনএসসির বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার অধিকার রয়েছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের বরাত দিয়ে বলা হয়, নিরীহ নাগরিকদের প্রাণহানি এবং ভূখণ্ডে আগ্রাসনের উপযুক্ত জবাব পাকিস্তান নিজ পছন্দমতো সময় ও স্থানে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, “সমগ্র পাকিস্তানি জাতি তাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ এবং মাতৃভূমির প্রতিরক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।”

পাকিস্তানের দাবি, মঙ্গলবার গভীর রাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, প্রতিরোধ গড়ে তুলে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছেন।

উল্লেখ্য, দিল্লি বলছে, পেহেলগামের ভয়াবহ হামলার পর পাকিস্তান-প্রশ্রয়প্রাপ্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় এই ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়েছে ভারত। অপারেশন ‘সিন্দুর’ নামের এই অভিযানে মূলত সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছে তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা