ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ভারত হামলা বন্ধ করলে আমরাও করবো: পাক প্রতিরক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৯:০২ অপরাহ্ন
ভারত হামলা বন্ধ করলে আমরাও করবো: পাক প্রতিরক্ষামন্ত্রী
ভারত যদি হামলা বন্ধ করে, তাহলে পাল্টা হামলাও বন্ধ করবে পাকিস্তান—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (৬ মে) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ বলেন, "ভারতই প্রথম হামলা চালিয়েছে। যদি তারা পিছু হটে এবং আগ্রাসন বন্ধ করে, আমরাও নিশ্চয়ই উত্তেজনা প্রশমনের পদক্ষেপ নেব।" তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই আক্রমণকারী নয়, বরং আত্মরক্ষার জন্যই তারা প্রতিক্রিয়া জানায়।

প্রতিরক্ষামন্ত্রী জানান, দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কোনো আলোচনা হচ্ছে কি না, সে সম্পর্কে তিনি অবগত নন।

এর আগে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের সশস্ত্রবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, এসব হামলা ছিল ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’র বিরুদ্ধে পরিচালিত ‘প্রিসিশন স্ট্রাইক’। পাকিস্তানও এর পাল্টা জবাবে ভারতের যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন