ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার
‘এ’ দলের সিরিজ

এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৫৯:৩৮ অপরাহ্ন
এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের
বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই ‘এ’ দল ৪৬.৩ ওভারে ২৫৭ রানেই গুটিয়ে যায়। এতে ৮৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

নিউজিল্যান্ডের পক্ষে একমাত্র উজ্জ্বল ব্যাটার ছিলেন ওপেনার ডেল ফিলিপস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি ৭৯ রান করেন। শেষদিকে মিচ হেস ৩৮ ও ক্রিস্টিয়ান ক্লার্ক অপরাজিত ৩৯ রান করে হার কিছুটা সম্মানজনক করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন সেরা, ৩টি উইকেট তুলে নেন তিনি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন ৮ রানে ফিরলে ধাক্কা খায় দল। এরপর এনামুল হক বিজয় (৩৯) ও নাঈম শেখ (৪০) কিছুটা প্রতিরোধ গড়েন। তবে মূল ভিত্তি গড়ে দেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন।

দুজনের ব্যাটে গড়ে ওঠে ২২৫ রানের বিশাল জুটি। সোহান ১১২ রানে আউট হলেও, অঙ্কন ইনিংসের শেষ ওভারে থামেন ১০৫ রানে। শেষদিকে মোসাদ্দেকের ১৩ রানে ভর করে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ৩৪৪ রান।

নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক ২টি উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’। এখন তৃতীয় ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম