ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৬:৪৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৬:৪৮:২৫ অপরাহ্ন
হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান
কাশ্মিরে রক্তাক্ত উত্তেজনার মধ্যেই মুখ খুললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের তিনি জানান, ভারতের অন্তত ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান রাতের আঁধারে পাকিস্তানের বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে “ঘৃণ্য কাজ” বলে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

ইসহাক দার বলেন, “পাকিস্তান যুদ্ধ শুরু করতে চায় না। আমরা শান্তির পক্ষে। কিন্তু আমাদের আকাশসীমা লঙ্ঘন করা হলে চুপ করে বসে থাকাও সম্ভব না।”

তার দাবি, পাকিস্তানের সেনাবাহিনী এখনো সংযম দেখাচ্ছে এবং আক্রমণকারী বিমানগুলোর প্রতিই প্রতিক্রিয়া জানিয়েছে। এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি আরও বলেন, “যদি আমাদের বিমান বাহিনীকে পূর্ণাঙ্গ পাল্টা হামলার অনুমতি দেওয়া হতো, তাহলে চিত্র অন্য রকম হতে পারত।”

এর আগে বুধবার মধ্যরাতে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে পাল্টা হামলা চালায়। ভারত দাবি করেছে, মাত্র ২৫ মিনিটে ২৪টি মিসাইল ছুড়ে পাকিস্তানে অন্তত ৭০ জনকে হত্যা করেছে তারা। যদিও পাকিস্তান বলছে, নিহত ২৬ জন।

সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এখনও চলছে তুমুল গোলাগুলি। এতে ভারত-অধিকৃত কাশ্মিরে নিহত ১৫, আহত ৩০ জনের বেশি।

এই অবস্থায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সেনাবাহিনীকে "উপযুক্ত প্রতিক্রিয়া" জানানোর পূর্ণ অনুমতি দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ফের বড় ধাক্কা—উভয় দেশই যুদ্ধের দোরগোড়ায়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার