ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:০২:৩২ অপরাহ্ন
আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে শান্তির বার্তা দিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতাই আমাদের আসল শত্রু।”

বৃহস্পতিবার (৮ মে) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে মালালা এই মন্তব্য করেন। তিনি বলেন, উত্তেজনা না বাড়িয়ে বরং শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া জরুরি।

সাম্প্রতিক হামলা ও পাল্টা-হামলায় নিহত বেসামরিক নাগরিকদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন মালালা। বলেন, “এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানের আমার পরিবার, বন্ধু ও সহকর্মী মেয়েদের কথা ভাবছি।”

তিনি মনে করেন, সংলাপ ও কূটনীতিই পারে উত্তেজনা কমাতে। মালালা বলেন, “সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শান্তিই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।”

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। এমন সময়েই শান্তির ডাক দিলেন মালালা ইউসুফজাই।

উল্লেখ্য, ২০১২ সালে তালেবানের গুলিতে আহত হন মালালা। এরপর যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা করেন এবং মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রাপ্ত নোবেল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা