ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৩:৫৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৩:৫৯:৫৩ অপরাহ্ন
ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়া ১২টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।বুধবার প্রতিবেশী দেশটির ভেতরে বিভিন্ন লক্ষ্যস্থলে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার পাকিস্তান এ দাবি করল।
এ দিন পাকিস্তানের সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে উচ্চ সতর্কাবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজস্থানের গঙ্গানগর থেকে গুজরাটের কচ্ছের রণ পর্যন্ত সীমান্ত বরাবর আকাশপথে সুখোই-৩০ যুদ্ধ বিমান নিয়ে টহল দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী। ওই অঞ্চলে ড্রোন বিধ্বংসী ব্যবস্থাও মোতায়েন করেছে ভারতীয় বাহিনী।এই টানটান উত্তেজনার মধ্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত বেঁধে যেতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে।



বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি অভিযোগ করে বলেছেন, ভারত গত রাতে পাকিস্তানের দুই প্রধান শহর করাচি ও লাহোরসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হারোপ ড্রোন পাঠিয়েছে। সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।ভারতীয় ড্রোনের পাকিস্তানের ‘আকাশসীমা লঙ্ঘনকে আরেকটি নির্লজ্জ সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছেন তিনি।পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে রয়টার্সের জাননো মন্তব্যের অনুরোধে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।




পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ রিজওয়ান বলেছেন, “ওয়াল্টন বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়েছে। এটি লাহোরের আবাসিক এলাকার ভেতরে একটি বিমানক্ষেত্র। ভারতের সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি বিমানক্ষেত্রটিতে একটি সামরিক স্থাপনাও আছে।পাকিস্তানি গণমাধ্যম ডন পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরিফ চৌধুরির বরাত দিয়ে জানিয়েছে, ভারতের আরেকটি ড্রোনের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।





ভারতীয় ড্রোন লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যস্থলে আংশিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে,” বলেছেন চৌধুরি।তিনি আরও জানান, সিন্ধুর মিয়ানোতে আরেকটি ড্রোনের হামলায় এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।পাকিস্তানের লাহোর, আটক, গুজরানাওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, বাহওয়ালপুর, মিয়ানো, চোর ও করাচির কাছে ভারতীয় ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান আইএসপিআরের এ প্রধান জানিয়েছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল