ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:২৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:২৩:২৬ অপরাহ্ন
আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, জানালেন রিজভী
অবশেষে নতুন সদস্য সংগ্রহে আগের কড়া অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। এবার আওয়ামী লীগসহ যেকোনো রাজনৈতিক দলের প্রাক্তন নেতাকর্মী, এমনকি অরাজনৈতিক ব্যক্তিরাও শর্তসাপেক্ষে বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু অনেক আগেই তা ছেড়ে দিয়েছেন, যারা তাদের দুঃশাসন, লুটপাট, বর্বরতা কিংবা টাকা পাচারের রাজনীতি পছন্দ করেন না—তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।’

তবে যোগদানের ক্ষেত্রে থাকছে কিছু মানদণ্ড। রিজভী বলেন, ‘শুধু পরিচ্ছন্ন ইমেজ থাকলেই হবে না, দলের আদর্শ ধারণ করেন কিনা সেটাই মুখ্য। এ ক্ষেত্রে আবেদন ফরম পূরণ করতে হবে, যার ভিত্তিতে হবে যাচাই-বাছাই।’

তিনি জানান, ‘শ্রমিক, কৃষক, ব্যাংকার—সমাজের যেকোনো পেশার মানুষ যারা ক্লিন ইমেজের, তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে যারা এলাকায় সন্ত্রাস করেছে, জমি দখল বা টাকা পাচারে যুক্ত ছিল, তারা যাতে ঢুকতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।’

বিএনপির প্রত্যাশা—রাজনীতির বাইরে থাকা বা আগ্রহী সাধারণ মানুষ দলের প্রতি আকৃষ্ট হবেন এবং সদস্য হতে আগ্রহ দেখাবেন। রিজভী বলেন, ‘এখন তো আগের মতো সেই আগ্রাসন আর নেই।’

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, ‘আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে প্রাথমিক সদস্যপদ দেওয়া যাবে না।’ এবার দলটি পূর্বের সেই নির্দেশনা থেকে পিছিয়ে এসেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা