ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে পুলিশ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৯ অপরাহ্ন
ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে পুলিশ
বুয়েনস এইরেসের একটি হেলথ ক্লিনিকে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার চিকিৎসার নথিপত্র জব্দ করেছে তারা। আদালতের নির্দেশেই মধ্যরাতে পুলিশ এ অভিযান চালিয়েছে। চার ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরের আলোয় শেষ হয় তা।




পুলিশ জানায়, ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত ২৭৫ পৃষ্ঠার আর্কাইভ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আদান-প্রদান করা ৫৪৭টি ইমেইল জব্দ করা হয়েছে।





লস অলিভস ক্লিনিকের চিকিৎসা পরিচালক পাবলো দিমিত্রিফ সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের আগে ম্যারাডোনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এরপর সেই ক্লিনিকে কোনো জটিলতা ছাড়াই তার অস্ত্রোপচার করেন এক নিউরোসার্জন। তবে পরীক্ষা-নিরীক্ষাগুলো নথিভুক্ত করা হয়নি। তাই আদালত সেগুলো ২০২০ সালে ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সবগুলো নথি জব্দ করার নির্দেশ দেন।





মস্তিষ্ক ও খুলিতে ক্ষত থাকার কারণে ছুরি-কাঁচির নিচে যেতে হয় ম্যারাডোনাকে। অলিভোস ক্লিনিকে অস্ত্রোপচারের পর ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আইসিইউতে ছিলেন তিনি। এরপর সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।




তবে পরিবারের সদস্যেরা মনে করছেন, স্বাভাবিকভাবে হয়নি তাঁর মৃত্যু। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল