ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

চলমান উত্তেজনায় দিল্লির সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৪০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৪০:৩৬ অপরাহ্ন
চলমান উত্তেজনায় দিল্লির সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল
পাকিস্তানের সঙ্গে ভারতের হামলা–পাল্টা হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ছুটির নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লি সরকার। গতকাল বৃহস্পিতবার এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।




সিএনএন বলছে, ভারতের রাষ্ট্রীয় রেডিও চ্যানেল বৃহস্পতিবার ছুটি সংক্রান্ত তথ্য জানিয়েছে। দিল্লি সরকার ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি নিতে পারবেন না কোনো সরকারি চাকরিজীবী।




সরকারি নোটিশে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার প্রস্তুতির পরিপ্রেক্ষিতে, উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির এনসিটি (ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি) সরকারের কোনো কর্মকর্তা/কর্মচারীকে কোনো ছুটি দেওয়া হবে না।ভারত ও পাকিস্তান বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে– এমন আশঙ্কার মধ্যে এই আদেশ জারি করা হয়েছে।



দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওইদিন ভারত-শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান।



ওই ঘটনার পর গত ৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এতে প্রাণহানির সংখ্যা নিয়ে নানা তথ্য ছড়িয়েছে। ভারতীয় পক্ষ বলছে নিহতের সংখ্যা শতাধিক, তবে পাকিস্তানের পক্ষ বলছে, এই সংখ্যা ৩০ এর মতো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা