ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যমুনার সামনে হেফাজতের বিনামূল্যে পানি-স্যালাইন বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৪:০৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৪:০৫:১৮ অপরাহ্ন
যমুনার সামনে হেফাজতের বিনামূল্যে পানি-স্যালাইন বিতরণ
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে আন্দোলন করে যাচ্ছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) সকালে সংবাদ সম্মেলন থেকে জুমার নামাজের পরে বিশাল জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
ফলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে আসতে থাকেন আন্দোলনকারীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এবং তৈরি করা মঞ্চ খোলা রাস্তায় হওয়ায় অস্বস্তিতে পড়ে আন্দোলনকারীরা।তীব্র গরমে আন্দোলনকারীদের স্বস্তি দিতে এ সময় হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনকে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে দেখা যায়। 





শুক্রবার (৯ মে) রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে এবং পরে পানির ফোয়ারার সামনে তৈরি করা মঞ্চের সামনে পানি ও স্যালাইন বিতরণ করতে দেখা যায়।এ সময় বিতরণকারীদের সঙ্গে কথা বললে তারা জানান, হেফাজতে ইসলামের পক্ষ থেকে এসব পানি দেওয়া হয়েছে।এ ছাড়া যমুনার সামনে বিনামূল্যে পানি ও খাওয়ার স্যালাইন ও বিস্কুট বতরণ করে একটি সংগঠন। বিতরণকারীরা জানান, মিরপুরের ‘পিসব’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি’তে এসব পানি-বিস্কুট পাঠানো হয়েছ।



যমুনার সামনে কোনো ধরনের দোকান খোলা না থাকায় এসব পানি, স্যালাইন ও বিস্কুট দিতে ক্ষুধা-তৃষ্ণা মিটিয়েছেন বিক্ষোভকারীদের অনেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা