ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে বলিউড

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:২০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:২০:০১ অপরাহ্ন
‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছে বলিউড
ভারত-পাকিস্তান সীমান্তে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন সেই প্রেক্ষাপটে পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা নির্মাণে ঝাঁপিয়ে পড়েছে বলিউড। এই বাস্তব সামরিক অভিযানকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিনেমা তৈরির প্রস্তুতি শুরু করেছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান।

শনিবার (১০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বলিউডের অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিন্দুর’ নামটি রেজিস্ট্রেশন করেছে। এরইমধ্যে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যৌথভাবে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেছে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার নামের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটি পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী ও নিতিন কুমার গুপ্তা। ৯ মে রাতে সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, ইউনিফর্ম পরা এক নারী সৈনিক রাইফেল হাতে সিঁদুর পরছেন। পেছনে যুদ্ধবিমান, ট্যাংক ও কাঁটাতারের আবহে চিত্রটি সাজানো হয়েছে। পোস্টারের উপরে লেখা হয়েছে- “ভারত মাতা কি জয়”।

এই দ্রুতগতির উদ্যোগ নিয়ে বলিউডকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। শিবসেনা (ইউবিটি) দলের সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী একে ‘সুযোগসন্ধানী’ কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এটা দুঃখজনক যে বলিউড এমন এক সংবেদনশীল সময়ে যুদ্ধকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

প্রসঙ্গত, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিন্দুর’ অভিযানটি ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তানে পরিচালিত হয় বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। তবে এ নিয়ে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা