ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খেলাধুলা মানুষকে একত্রিত করে, আজ সেটিই আক্রমণের সম্মুখীন: আফ্রিদি

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৪:৫২:০৬ অপরাহ্ন
খেলাধুলা মানুষকে একত্রিত করে, আজ সেটিই আক্রমণের সম্মুখীন: আফ্রিদি
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে খেলাধুলা ও গণমাধ্যম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
শনিবার (১০ মে) দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে জানানো হয়, এক্স (সাবেক টুইটার) এ দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

৯ মে এক্সে দেওয়া পোস্টে আফ্রিদি লেখেন, “খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।”

ভারতীয় গণমাধ্যমেরও কড়া সমালোচনা করেন আফ্রিদি।
তিনি বলেন, “ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।”

সবশেষে শান্তির বার্তা দিয়ে তিনি লেখেন, “আবারও স্ট্যাম্প উত্থিত হোক। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও।”

সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আফ্রিদির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একসময়ের বিশ্বখ্যাত অলরাউন্ডার হিসেবে পরিচিত আফ্রিদি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সরব ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা