ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৬:১৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৬:২১:২০ অপরাহ্ন
পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে পিএসএলের বাকি ম্যাচগুলো স্থানান্তর করা হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে নতুন করে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরো টুর্নামেন্টই স্থগিত ঘোষণা করা হয়।

এরপরই বিশেষ ফ্লাইটে গতকাল (৯ মে) রাতে দুবাইয়ে পৌঁছান নাহিদ ও রিশাদ। আজ শনিবার (১০ মে) বিকেলে তারা ঢাকায় ফিরেছেন।

তাদের সঙ্গে পাকিস্তানে থাকা অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও দুবাইয়ে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন, “আমি পিসিবির সভাপতিকে মেসেজ করেছি। নিয়মিত যোগাযোগ হচ্ছিল। শুধু আমাদের দেশের নয়, বিভিন্ন দেশের খেলোয়াড়রা ছিল, সবাই মিলে একটা সমাধানের চেষ্টা চলছিল। সিদ্ধান্ত হয়েছিল আজকেই সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও আমাদের বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।”

পাকিস্তানে অবস্থান করা দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের বিষয়েও দায়িত্বশীল ভূমিকা নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, “আমরা জানি আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন সেখানে। আমরা তাদের নাম পিসিবিকে জানিয়ে দিয়েছি যেন খেলোয়াড়দের সঙ্গে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়। তারা পেশাদার দায়িত্ব পালনের জন্য গেছেন এবং আমরা মনে করি, ওদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা