ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব
হাসনাত আবদুল্লাহর ঘোষণা

আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি, আন্দোলন চালিয়ে যাবেন

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৭:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৭:০৩:২০ অপরাহ্ন
আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি, আন্দোলন চালিয়ে যাবেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আহ্বান জানিয়েছেন, কোনো চাপে কিংবা ষড়যন্ত্রে পড়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন বন্ধ করতে বলা হয়, তবু ছাত্র-জনতা যেন রাজপথ ছেড়ে না যান।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের’ দাবিতে পূর্বঘোষিত গণজমায়েতে তিনি বলেন, “আগাম বলে রাখছি—যদি কোনো শক্তি আমার কণ্ঠরোধ করে বা মুখ দিয়ে জোর করে ‘আন্দোলন প্রত্যাহার’-এর ঘোষণা দেয়, তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।”

তিনি বলেন, “২০১৩ সালে এই শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই তার পতন ঘটবে। মত ও পথ আলাদা হলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সবাই এক।”

প্রচণ্ড দাবদাহের মধ্যেও আন্দোলনে সক্রিয় থাকার বিষয়ে হাসনাত বলেন, “গত দুই দিন রাস্তায় আছি, যেকোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারি। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো যাবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত—একদিকে ফ্যাসিবাদী শক্তি, আরেকদিকে বাংলাদেশের প্রকৃত শক্তি। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদের পক্ষে; যারা চায়, তারা বাংলাদেশের পক্ষে।”

জুলাইয়ে ঘোষিত আসন্ন ঐক্যবদ্ধ আন্দোলনের দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, “যত ষড়যন্ত্রই হোক না কেন, ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আলাদা করতে পারবে না। আমি যদি না-ও থাকি, আপনাদের লক্ষ্য একটাই হওয়া উচিত—আওয়ামী লীগ নিষিদ্ধ করা।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা