ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

‘মা’ শব্দের অতলে লুকানো পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা: তারেক রহমান

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন
‘মা’ শব্দের অতলে লুকানো পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা: তারেক রহমান
বিশ্বজুড়ে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন ‘আন্তর্জাতিক মা দিবস’। এই দিনটির তাৎপর্য তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “মা” শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর ও স্পর্শকাতর শব্দ, যার অন্তর্নিহিত অর্থ ভালোবাসা, মমতা ও নিঃস্বার্থ আত্মত্যাগ।

রোববার (মা দিবস উপলক্ষে) দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের জীবনে শান্তি, সুস্থতা ও আনন্দ কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘মা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি আন্তর্জাতিক স্বীকৃতি। প্রতিটি মা পরিবারে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান, যাঁর স্নেহ-শিক্ষায় শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। মা-ই পারেন একজন শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে।’

তিনি আরও বলেন, ‘মা ক্লান্তি ও দুঃখ ভুলে সব সময় সন্তানের পাশে থাকেন। তাঁর সাহচর্যে সন্তান যেমন নৈতিকতা ও মূল্যবোধ শেখে, তেমনি নির্মল চরিত্র ও মানবিকতা অর্জন করে। বিভিন্ন দেশে মা দিবস উদযাপনের মাধ্যমে এই উপলক্ষটি আরও বিশিষ্টতা পেয়েছে।’

নারী শিক্ষা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদের সমাজে নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় বিএনপি সরকারের সময় নারী শিক্ষা প্রসারিত হয়েছে। ছাত্রীরা যাতে স্কুল থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে তিনি নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন।’

তারেক রহমান বলেন, ‘শৈশবের প্রতিটি অনুভূতিতে—আনন্দ, কষ্ট, ভয় কিংবা আশা—মায়ের নাম গভীরভাবে জড়িয়ে থাকে। আজকের এই বিশেষ দিনে আমি আশা করি, প্রতিটি মা তাঁর সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার সক্ষমতা অর্জন করুন। একটি সন্তানকে সঠিক পথে পরিচালিত করার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন একজন আদর্শ মা।’

 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ