ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:৩২:২০ অপরাহ্ন
জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে দলটি জানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী মনে করে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিল চেয়ে আগামীকাল সোমবার (১২ মে) নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দেবে তারা।

রোববার (১১ মে) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতারা।

দলের সভাপতি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু ‘অথর্ব’ উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে নমনীয় ভূমিকায় রয়েছেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, “যারা আওয়ামী লীগের পুনর্বাসনে জড়িত, তাদের চিহ্নিত করতে হবে।”

দলটির শীর্ষ নেতা নুরুল হক নুর বলেন, “অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় সরকারে রূপান্তর করে ড. মুহাম্মদ ইউনূসকে শক্তিশালী করতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ জরুরি।” তিনি জাতীয় সংলাপের আহ্বান জানান এবং বলেন, “চট্টগ্রাম বন্দর ও করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও সংস্কার আবশ্যক।”

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত সঠিক, তবে দ্রুত প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করতে হবে।” তিনি আরও জানান, আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণঅধিকার পরিষদ।


কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস