ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:৪৮:১৬ অপরাহ্ন
বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই গুঞ্জনে যেন সিলমোহর দিলেন স্বয়ং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সঙ্গে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, আর টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘ করতে চান না। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে সরাসরি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান কোহলি। যদিও নির্বাচকরা চেয়েছিলেন অন্তত ইংল্যান্ড সফর পর্যন্ত তিনি খেলে যান। আগামী ২০ জুন শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সেই সিরিজের জন্য কোহলির অভিজ্ঞতা দারুণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিসিআই। তবে কোহলি নিজের সিদ্ধান্তে অনড়।

বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, “আমরা তাকে আবার ভেবে দেখার অনুরোধ জানিয়েছিলাম। তবে কোহলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে আসতে চান। খুব সম্ভবত দল ঘোষণার আগেই সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন।”

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে থাকা কোহলি পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ছিলেন। অস্ট্রেলিয়া সফরের সময় সতীর্থদের সঙ্গে কথাবার্তায় এবং চলতি আইপিএলের সময় বোর্ডের সঙ্গেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

রোহিত শর্মার পর কোহলিরও সরে দাঁড়ানোয় ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে। অভিজ্ঞতা হারালে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের কঠিন লড়াই আরও জটিল হয়ে উঠতে পারে।

বিরাটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে