ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:৫০:১৮ অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’
পাকিস্তান ক্রিকেটে একের পর এক ধাক্কা। পিএসএল বন্ধ হওয়ার পর এবার স্থগিত করা হলো আরও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট। চলমান রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতার মধ্যেই একে একে থেমে যাচ্ছে মাঠের খেলা।

এরই মধ্যে পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ ও অনূর্ধ্ব-১৯ ওয়ানডে আন্তঃজেলা টুর্নামেন্ট আপাতত স্থগিত। কারণ হিসেবে তারা বলেছে, দেশের 'বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি'। পিসিবির দাবি, উপযুক্ত পরিবেশ তৈরি হলেই নতুন সূচি প্রকাশ করা হবে। তবে এই ‘উপযুক্ত পরিবেশ’ কবে আসবে, সে ব্যাপারে এখনও তারা নির্দিষ্ট কিছু জানায়নি।

টুর্নামেন্টগুলোর মধ্যে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ ছিল তিন দিনের একটি প্রথম শ্রেণির টুর্নামেন্ট, শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি। বাকি দুটি ছিল এক মাসব্যাপী ওয়ানডে ভিত্তিক প্রতিযোগিতা। সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে।

পিএসএল স্থগিতের পর এটাই পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় ধাক্কা। তাও শেষ নয়। চলতি মাসের শেষে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা ছিল, সেটিও এখন অনিশ্চিত। শোনা যাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বড় কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে যাবে না পাকিস্তান।

অন্যদিকে ভারত কিছুটা এগিয়ে গেছে। তারা আইপিএল ফের শুরুর তোড়জোড় করছে। এমনকি বিদেশি খেলোয়াড়দের ফেরানোর প্রস্তুতিও চলছে বলে জানা গেছে দেশটির সংবাদমাধ্যম থেকে।

অর্থাৎ পাকিস্তান ক্রিকেটে আপাতত কবে খেলা ফিরবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা