ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটলো। প্রাক্তন অজি ক্রিকেটার বব কাউপার আর নেই। মেলবোর্নে রোববার (১১ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বাঁ-হাতি এই ব্যাটার ১৯৬০-এর দশকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়মিত মুখ ছিলেন। দেশের হয়ে মোট ২৭টি টেস্ট খেলেছেন তিনি, যেখানে ৪৬.৮৪ গড়ে করেছেন ২,০৬১ রান। ক্যারিয়ারে পেয়েছেন পাঁচটি সেঞ্চুরি, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ১৯৬৬ সালের মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩০৭ রানের মহাকাব্যিক ইনিংস। টানা ১২ ঘণ্টা ব্যাট করা সেই ইনিংস দীর্ঘদিন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ড হয়ে ছিল।

এই রেকর্ড ২০০৩ সালে পার্থে ম্যাথু হেইডেন ৩৮০ রান করার আগ পর্যন্ত অটুট ছিল। একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে দেশের মাটিতে টেস্ট ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্বটিও দীর্ঘদিন একাই বহন করেছেন বব।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, “বব কাউপারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন প্রতিভাবান বাঁ-হাতি ব্যাটার ছিলেন এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমসিজি-তে তার ট্রিপল সেঞ্চুরি আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।”

ঘরোয়া ক্রিকেটেও ছিলেন বেশ সফল। ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪৭ ম্যাচে করেছেন ১০ হাজারেরও বেশি রান, সাথে নিয়েছেন ১৮৩টি উইকেটও। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বব কাউপার।

তার এই অকাল বিদায় অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে এক শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ হবার নয়।

কমেন্ট বক্স