ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

টানা ১৮ দিন গোলাগুলি শেষে শান্ত রাত পার করলো ভারত-পাকিস্তান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ১২:৫০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ১২:৫০:৩৫ অপরাহ্ন
টানা ১৮ দিন গোলাগুলি শেষে শান্ত রাত পার করলো ভারত-পাকিস্তান
টানা ১৮ দিন পর ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে অবশেষে শান্তিপূর্ণ রাত পার করলো সীমান্ত এলাকার বাসিন্দারা। সোমবার (১১ মে) দিবাগত রাতে সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি, নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জম্মু-কাশ্মিরের প্রায় সব এলাকাই ছিল শান্তিপূর্ণ। বেশিরভাগ অঞ্চল থেকে ব্ল্যাকআউটের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। এছাড়া এ রাতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের কোনো অভিযোগও উত্থাপিত হয়নি।

তবে সতর্ক অবস্থানেই ছিল উভয় দেশের সেনাবাহিনী।

এর আগে, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় ভারত ও পাকিস্তান সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে দুই পক্ষ।

সীমান্ত এলাকায় শান্তি ফিরতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন এলওসি সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন