ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০১:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০১:৪৮:০৯ অপরাহ্ন
স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা: প্রধান উপদেষ্টা
স্বাস্থ্য খাতের সমস্যাগুলো নিয়ে একে অপরকে দোষারোপ না করে সম্মিলিতভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।”

সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রথম সিভিল সার্জন কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক প্রশ্ন ও সমস্যা সহজেই সমাধান হয়। দোষারোপ করলে কিছু হবে না, বরং নিজেদের অভাব-ঘাটতি চিনে নিয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা সত্ত্বেও ভালো কাজ করা সম্ভব। অন্তর্বর্তী সরকার তার সাংবিধানিক সীমারেখার মধ্যেই কাজ করছে। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই, কাঠামোর চেয়েও বেশি প্রয়োজন আন্তরিকতা।”

দেশে প্রথমবারের মতো আয়োজিত এই সিভিল সার্জন সম্মেলনে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে শুনবেন নীতিনির্ধারকেরা। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে