ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন
দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আ.লীগ: প্রেস সচিব
বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ—এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি।”

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও জনগণের ভোটাধিকার হরণ করার দায়ে। এটি কোনো একক সিদ্ধান্ত নয়, সবার সঙ্গে পরামর্শ করেই নিষিদ্ধ করা হয়েছে।”

সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিক ইউনিয়নগুলো পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল। অথচ তাদের উচিত ছিল সাংবাদিকদের অধিকার, কপিরাইট ও ন্যূনতম বেতন সংক্রান্ত বিষয়ে সোচ্চার হওয়া। ৩০ হাজার টাকার নিচে বেতন দেওয়া হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত।”

শেয়ার বাজারে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “গত ১৫ বছরে শেয়ার বাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, যার বিচার হয়নি। এখন যেন শেয়ার বাজার আবার ডাকাতের আখড়া না হয়—এমনটা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে হবে।”

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম