ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পোপ লিও’র প্রথম রোববারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
পোপ লিও’র প্রথম রোববারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান
নবনির্বাচিত ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ প্রথম রোববারের ভাষণে বিশ্ব নেতাদের শান্তির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীতে আর কোনো যুদ্ধ নয়।’ ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হাজারও মানুষের সামনে দেওয়া এই ভাষণে ইউক্রেন, গাজা ও ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি।

পোপ লিও বলেন, ‘আমি বিশ্বের ক্ষমতাধরদের উদ্দেশে আবারও বলতে চাই—আর কোনো যুদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৮০ বছর আগে, অথচ আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড ধ্বংসযজ্ঞ দেখছি।’

ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রিয় ইউক্রেনীয় জনগণের যন্ত্রণা হৃদয়ে অনুভব করছি। যেন খুব দ্রুত একটি সত্যিকারের, খাঁটি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বন্দিদের মুক্তি দেওয়া হোক, শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে।’

গাজা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতিতে আমি গভীরভাবে মর্মাহত। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক, বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হোক এবং সব জিম্মিকে মুক্তি দেওয়া হোক।’

পোপ লিও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। আমি আশা করি, আসন্ন আলোচনার মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর দুই দিনের গোপন কনক্লেভ শেষে পোপ লিও চতুর্দশকে ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। আগামী ১৮ মে, সেন্ট পিটার্স স্কয়ারে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে অভিষিক্ত করা হবে।

উল্লেখ্য, তিন বছর আগে রবার্ট প্রেভোস্ট নামে পরিচিত থাকা অবস্থায় পোপ লিও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধ’ আখ্যা দিয়ে মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে