ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১২:৪৯ অপরাহ্ন
তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠকে মোদি
নিজের বাসভবনে বসে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সোমবার (১২ মে) সকালে নয়াদিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।

বৈঠকে আরও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং গোয়েন্দা সংস্থার দুই প্রধান—ইন্টেলিজেন্স ব্যুরোর তপন ডেকা ও র-এর রবি সিনহা।

এ ধরনের বৈঠক এমন এক সময় হচ্ছে, যখন ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। চার দিনের উত্তেজনার পর গত শনিবার সব সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয় দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল।

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দর আবার বেসামরিক ফ্লাইটের জন্য চালু করতে যাচ্ছে ভারত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা