ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৬:৫৮ অপরাহ্ন
পৃথিবীর দুই শ্রেষ্ঠ নারী আমার মা : সালমান খান
মা দিবসে মাকে ঘিরে আবেগ আর ভালোবাসায় ভেসেছেন বলিউড তারকারা। ব্যতিক্রম ছিলেন না সালমান খানও। রোববার (১২ মে) নিজের দুই মাকে নিয়ে বিশেষ পোস্ট দিয়ে দিনটি উদ্‌যাপন করেছেন বলিউডের ভাইজান। মা সালমা খান এবং সৎ মা হেলেনের সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করে সালমান কৃতজ্ঞতা জানিয়েছেন বাবার প্রতি।

ছবির ক্যাপশনে সালমান লেখেন, “বিশ্বের সেরা মায়েদের আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। পৃথিবীর সবচেয়ে সুন্দরী এই নারীদের মা দিবসের শুভেচ্ছা।”
এই আবেগঘন পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৫.৫ লাখের বেশি লাইক পড়ে পোস্টটিতে। কমেন্টে শুভেচ্ছা জানান বলিউড তারকা শমিতা শেঠিসহ আরও অনেকেই।

সালমান খানের মা সালমা ও সৎ মা হেলেন দু’জনের সঙ্গেই তার সম্পর্ক বরাবরই দৃঢ়। সেলিম খান ১৯৬০ সালে বিয়ে করেন সালমাকে। তাদের সন্তানরা হলেন সালমান, আরবাজ, সোহেল এবং আলভিরা। পরে ১৯৮১ সালে সেলিম খান হেলেনকে বিয়ে করেন এবং এরপর দত্তক নেন অর্পিতা খানকে।

সিনেমার দিক থেকে বললে, সালমানকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবিতে তার সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা, শরমন জোশি ও কাজল আগরওয়াল। তবে বড় তারকায় ঠাসা কাস্ট থাকা সত্ত্বেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী