ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

ভারতে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের ভাঙচুর

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৬:৪৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৬:৪৪:৩৬ অপরাহ্ন
ভারতে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের ভাঙচুর
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগেই সহিংসতার আরেকটি নজির গড়েছে হায়দ্রাবাদে করাচি বেকারি। শনিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরের শামশাবাদ এলাকায় অবস্থিত বেকারিটির এক আউটলেটে হামলা চালায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলাকারীরা গেরুয়া শাল পরে করাচি বেকারিতে প্রবেশ করে এবং লাঠি দিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে। লক্ষ্য ছিল মূলত ‘করাচি’ লেখা অংশটি। তারা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয় এবং পাকিস্তানি পতাকা পদদলিত করে।

ঘটনার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়—সাইনবোর্ডে বারবার আঘাত করা হচ্ছে এবং দোকানের সামনে জড়ো হয়ে স্লোগান দেওয়া হচ্ছে। দোকান কর্তৃপক্ষ পরে পুলিশকে অবহিত করে।

প্রসঙ্গত, করাচি বেকারি ভারতের হায়দ্রাবাদে ১৯৫৩ সালে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা ছিলেন পাকিস্তানের করাচি শহর থেকে ভারতে চলে আসা এক ব্যক্তি। তাঁর শিকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানটির নাম রাখা হয় ‘করাচি বেকারি’।

যুদ্ধবিরতি বা সীমান্ত উত্তেজনার সময় প্রায়শই এই প্রতিষ্ঠানটি চরমপন্থীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এর আগে বহুবার দোকানটির নাম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হলেও কর্তৃপক্ষ সেটি প্রত্যাখ্যান করেছে।

বিপজ্জনক এই জাতীয়তাবাদী হঠকারী আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, এই ধরনের কাজ শুধুই হিংসা ছড়ায়, সমাধান এনে দেয় না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ